Saturday, November 7

কুড়িগ্রামে কৃষক সংগঠন মাঠ দিবস অনুষ্ঠিত

0

Kurigram farmers field day photo(1)-27-11-17 (1

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ পারিবারিকভাবে কৃষি’র সমৃদ্ধিতে প্রতি পরিবারে একজন নারী ও একজন পুরুষকে নিয়ে সমন্বিত বসতবাড়ি গঠনে কৃষক সংগঠন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চেরেঙ্গা গ্রামে প্রদর্শনীমূলক মাঠ দিবসে ৬টি বিষয়ে ডেমো উপস্থাপন করা হয়। এসময়ে প্রধান অতিথি ছিলেন সদর কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান। চাষী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকী, আব্দুল ওয়াহাব প্রধান, ভবেষ চন্দ্র মোদক, নারায়ণ চন্দ্র সরকার, ইয়াকুব সরদার প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম সদরের আয়োজনে আইএফএমসি প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসতবাড়িতে উচ্চমূল্য ফসল, সমন্বিত খামার ব্যবস্থাপনা, পুষ্টি, গরু পালন, মুরগী পালন ও মাছ চাষ বিষয়ক ২৫ জন করে ৫০ জন নারী পুরুষকে উক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে মাঠে ও বসতবাড়ির উঠোনে ডেমো প্রদর্শন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.