Tuesday, September 8

কুড়িগ্রামে জঙ্গীবাদ,মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর থানা প্রাঙ্গনে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মিজানুর রহমান,এএসপি রিফাত বাশার তালুকদার, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান,কাঁঠালবাড়ী মোহতামিম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা আবু বক্কর সিদ্দিক,কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার আলহাজ্ব মোঃ আব্দুল জলিল মোহাদ্দেস প্রমুখ।

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ধর্মের প্রায় ৭ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.