Monday, September 21

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা দেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ক্যুইজ, সেরা প্যানেল আইনজীবী সম্মাননা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। কুড়িগ্রাম জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র আয়োজনে শনিবার সকালে র‌্যালি ও মেলার উদ্বোধন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কুড়িগ্রাম’র চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ আখতার-উল-আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী-শিশু জজ অমস্নান কুসুম বিষ্ণু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ জাহিদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এসএম আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সরকারি কৌশলী এড. মুসা মিয়া প্রমুখ।
কোর্ট প্রাঙ্গণে সরকারি-বেসরকারী সংগঠনের উদ্যোগে ৮টি স্টলের মাধ্যমে বিভিন্ন আইন সহায়তা বিষয়ক তথ্যাদি উপস্থাপন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.