কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
অন্যান্যদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, যুবলীগের আহবায়ক এ্যাড. রুহুল আমিন দুলাল প্রমুখ।
পরে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং ৩জনকে ১লাখ ৪০হাজার যুবঋণ ও ২টি সংগঠনকে অনুদানের ৪৫হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও যুবক ও যুব মহিলাদেরকে শতাধিক ফলজ,বনজ বৃক্ষ দেয়া হয়।