Monday, November 2

কুড়িগ্রামে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদেরকে নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম অভিনন্দন কনশেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম টিআইবি-সনাকের সভাপতি এড. এনামুল হক চৌধুরী চাঁদ, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.