কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি।’
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবে এসে মানববন্ধন করে। এখানে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, জেলা দুপ্রক সভাপতি একেএম সামিউল হক নান্টু, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, আফতাব উদ্দিন, উদয় শংকর চক্রবর্তী, কৃষিবিদ শাহনাজ বেগম নাজু প্রমুখ। অনুষ্ঠানে ইএসডিও, আরডিআরএস, সচেতন নাগরিক কমিটি-সনাক সদস্যরা অংশগ্রহন করে।