Saturday, September 12

কুড়িগ্রামে নিউজ ২৪’র টিভি’র তৃতীয় জন্মদিন পালিত

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জাকজমকপূর্ণভাবে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ৩য় জন্মদিন পালিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠান উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি প্রেসক্লাব থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জনকণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি রাজু মোস্তাফিজ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার মাহফুজার রহমান টিউটর।
আলোচনা সভায় বক্তারা নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.