কুড়িগ্রামে ফ্রান্স আওয়ামী লীগের ত্রান বিতরণ

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ মাঠে হলোখানা, কাঠালবাড়ী, ভাঙামোড় ইউনিয়ন এবং কুড়িগ্রাম পৌরসভার ধরলা নদী তীরবর্তী বন্যার্ত ৭শত ৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

ত্রাণ বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমূখ।

এর আগে দুপুরে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে সুপার পেট্রোক্যামিকেল (প্রাঃ) লিমিটেডের সহায়তায় রমনা, থানাহাট, চিলমারী, রাণীগঞ্জ, নয়ারহাট ও অষ্টমীচর ইউনিয়নের ব্রহ্মপুত্র তীরবর্তী ৭‘শ ৫০ বানভাসী পরিবারের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের পূর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসীন উদ্দিন খাঁন লিটন, উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, সুপার পেট্রোক্যামিকেলের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ।

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসীন উদ্দিন খাঁন তার বক্তব্যে ফ্রান্স আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আল বাকী, শাহাজাহান রহমান, শাহজাহান সারু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কোরাইশীসহ সুপার পেট্রো কেমিকেল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্যাকেজ ত্রানের মধ্যে ছিল চাল ৭কেজি, তেল ৩ লিটার, মশুর ডাল ১কেজি, চিড়া ১কেজি, চিনি ১কেজি, মোম ও ম্যাচ ১ডজন করে ছিল। পরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭‘শ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.