কুড়িগ্রাম প্রতিনিধি : কৃষি পূণর্বাসন কর্মসূচি খরিপ-২ এর আওতায় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাভীজাতের রোপা আমন ধানের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(আগস্ট ৩০) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিএম এনামুল হক।
এসময় জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপেিত্ব বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মকবুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ, সদর কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান প্রমুখ।
পূণর্বাসন কর্মসূচির আওতায় ২১০জন কৃষককে ধানের চারা এবং ৪০ জনকে বীজ প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের নিজ উদ্যোগে ১৫০জনকে ৫ কেজি করে ব্রীধান-৩৪ এর বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ৬০ জনকে দেড় মেট্রিকটন গো-খাদ্য দেয়া হয়।