কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইফতার মাহফিল ভাবগাম্ভির্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার পিবিজিএম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা ও দায়রা জজ আখতার-উল-আলম, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ পিএসসি, কোয়ার্টার মাষ্টার সহকারি পরিচালক শামছুল আলম, জিএম শাখার হাবিলদার সহকারি এম খোরশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অতিথিসহ পাঁচ শতাধিক রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন।