Tuesday, September 15

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

0

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বুধবার সকালে শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করে। সকাল ৯টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ হতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম প্রমুখ। দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতাসহ বঙ্গবন্ধুর আত্মজীবনি তুলে ধরা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.