কুড়িগ্রাম প্রতিনিধিঃ “সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ি” এই কর্মপরিকল্পনার আওতায় রাজারহাট উপজেলার সড়কসমূহে একযোগে দু’ঘন্টায় ৭লাখ ফলজ,বনজ,ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। বুধবার সকালে ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে হেলিপ্যাড প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, দেবেন্দ্রনাথ ঊরাঁও, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম চাষী, সাধারণ সম্পাদক আবুনুর আক্তারুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১৭৯টি গ্রামের ৫শতাধিক রাস্তার ৫০১কি.মি. এলাকায় ৬৩টি প্রকার গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান ১২২টি,উচ্চ বিদ্যালয় ৪২টি মাদ্রাসা ২৯টি,কলেজ ১২টি প্রতিষ্ঠানের প্রায় ৪০হাজার শিক্ষার্থী অংশ নেন।
এছাড়াও প্রাইমারী বিদ্যালয়ের ৭৫০জন, উচ্চ বিদ্যালয় ৭০০জন, কলেজের ২৫০জন, মাদ্রাসা ৩৬০জন,কিন্ডার গার্টেন ৩২০জনসহ ১লাখ ২০হাজার বিভিন্ন পেশার মানুষ বৃক্ষ রোপনে অংশ নেন। এই কর্মসূচিতে স্থানীয় জনগনের দেয়া বাঁশ, শ্রম ও চারার পাশাপাশি ৪৫ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।