কুড়িগ্রামে হামদর্দের ২৬শ’ বন্যার্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ২ হাজার ৬শ’ বন্যা কবলিত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) কুড়িগ্রাম। এসময় তারা প্রতিটি পরিবারে ১০কেজি চাল, ৩কেজি আলু এবং ২কেজি ডাল বিতরণ করে।

শুক্রবার(২৫ আগষ্ট) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডল, থানাহাট চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান আজগর আলী, রানীগঞ্জ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, নয়ারহাটের চেয়ারম্যান আবু হানিফ, অস্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির, হামদর্দের পক্ষে রাজশাহী ও রংপুর সেক্টরের ম্যানেজার সেলস এনামুল হক, রাজশাহীর এরিয়া ম্যানেজার জাহিদ হোসেন, রংপুরের কামাল হোসেন, কুড়িগ্রামের সরকার মো. সেলিম উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার মুকুল হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন রেজওয়ান আলী ভুট্টু, পরিবেশক ডা. বিকাশ চন্দ্র সরকার, চিলমারী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা, সলিল কুমার বর্মণ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.