Saturday, August 29

কুড়িগ্রামবাসী দীর্ঘ দিনের স্বপ্ন
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তনগর ট্রেনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১.৩০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ ঘোষনা করেন। স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর রেলওয়ের সুবিধা পাচ্ছে এ জেলার মানুষ। আন্তনগর ট্রেনের উদ্বোধনকে ঘিরে কুড়িগ্রামে সাধারন মানুষের মুখে ফুটে উঠেছে হাসি। রেলওয়ে স্টেশনে উদ্বোধন অনুষ্ঠান দেখতে লাখো জনতার ভীড় জমান।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি সহ অনেকে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আজ গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে নতুন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চালুকরন, নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত রংপুর এক্সপ্রেস ট্রেন চালুকরণ এবং লালমনি এক্সপ্রেস ট্রেন চালুকরণের উদ্বোধন ঘোষনা করবেন।
কুড়িগ্রাম এক্সপ্রেসে কুড়িগ্রাম থেকে দিনে ৬৫৩জন রাতে রাতে ৬৩৮জন যাত্রী নিয়মিত যাওয়া আসা করবে। সাপ্তাহে ১দিন বুধবার বন্ধ থাকবে।

এদিকে স্বাধীনতা দীর্ঘ ৪৮ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী এ জেলায় ট্রেন চালু করায় খুশিতে মেতে উঠে এ জেলার মানুষ, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.