কুড়িগ্রামে প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাফর আলীকে মনোনয়ন প্রদানের দাবীতে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ সকালে কুড়িগ্রাম জেলা মহিলা লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন শেষে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা লীগ সাধারন সম্পাদক ফাল্গুনী তরফদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল।
জেলা মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক জেসমিন লাকী ও রাজারহাট মহিলা লীগের নেত্রী হ্যাপীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজিউল ইসলাম সহ মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন।
বক্তব্যে কুড়িগ্রাম-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলীকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।