Tuesday, September 15

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ভুয়া প্রার্থী দুদু জোদ্দার আটক

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া প্রার্থী দুদু জোদ্দার (৪০) কে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আটক ভুয়া প্রার্থী দুদু জোদ্দার স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে, হেলিকপ্টার প্রতীক পোস্টারে ছাপিয়ে মাইকে প্রচার করছিলো। সে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার ধনীয়া জোদ্দারের পুত্র।

সোমবার রাতে এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি মাইকসহ ইজিবাইকের চালককেও আটক করে।

এ ব্যাপারে মঙ্গলবার(১৮ ডিসেম্বর) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.