Saturday, September 12

কৃষকদের উদ্বুদ্ধ করতে এমপি নিজেই চালালেন ট্রাক্টর

0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। যেখানেই মানুষের বিপদের কথা শুনেন, সেখানেই ছুটে যান তিনি। অামন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে আজ তিনি নিজের জমি চাষ করেছেন ট্রাক্টর চালিয়ে। এর আগে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে শ্রমিকদের সঙ্গে মিলে মাটি কেটে বাঁধ নির্মাণ করেছেন জগলুল হায়দার।

শ্রমিক, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করতেই পরনে লুঙ্গি, গায়ে শ্যান্ডো গেঞ্জি, পায়ে রাবারের স্যান্ডেল ও মাথায় গামছা বেঁধে ট্রাক্টর চালিয়ে নিজের জমি চাষ করলেন তিনি।

এর আগে মাজিক যোগাযোগ মাধ্যমে তার মাথায় করে মাটি বয়ে নিয়ে যাওয়ার ভাইরাল হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.