Friday, August 21

কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

0

রোববার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্গত ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় কৃষি খাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন ।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। আমরা শুধু কৃষি খাতের জন্য এ তহবিল গঠন করব। এ তহবিল থেকে কৃষকদের মাত্র ৫ শতাংশ সুদে অর্থ প্রদান করব আমরা।

এ তহবিলের অর্থ গ্রামাঞ্চলের পোলট্রি ও দুগ্ধ খাতসহ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.