Sunday, August 23

কৃষক লীগের সম্মেলন উদ্বোধন প্রধানমন্ত্রীর

0

বাংলাদেশ কৃষক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বেলা ১১টা ১০ মিনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়। এ সময় সম্মেলন মঞ্চ থেকে স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। ৭ বছরের বেশি সময় পর আজ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১৯ এপ্রিল তিনি বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.