Sunday, August 30

কৃষ্ণা কাবেরী হত্যা মামলায় জহিরুলের ফাঁসির আদেশ

0

রাজধানীর আদাবরে কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি এম জহিরুল ইসলাম পলাশের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এর আগে ২৩ ডিসেম্বর দুপক্ষের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা জানান, মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে গত বছরের ২০ এপ্রিল এ হত্যা মামলার বিচার শুরু হয়। মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পর দিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।
তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন। ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.