Wednesday, August 12

কেউ ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি পাবেন না-স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কেউ ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি পাবেন না । এমনকি যারা চাকরিতে আছেন এমন কারও ডোপ টেস্টের ফল পজিটিভ হলে, তার বিরুদ্ধেও অ্যাকশন নিচ্ছি।’

শুক্রবার (২৫ জুন) মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরি পেতে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আনার অনুমোদন দিয়েছেন । চাকরিরতদেরও ডোপ টেস্টের আওতায় আনছি। বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে ফল পজিটিভ এলেই অ্যাকশন নিচ্ছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.