Sunday, August 2

কেউ পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করবো: ধর্ম উপদেষ্টা

0

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কেউ যদি উপাসনালয়ে, পূজা মণ্ডপে কোনো রকন বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। কাউকে ছাড় দেবো না। রোববার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী মন্দির পরিদর্শন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগামী মঙ্গলবার মিটিং করবো সেখানে আমরা ডিআইজি জেলা প্রশাসকের নির্দেশনা দেবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সে যেই হোক আমরা তাকে ছাড় দেবো না। আইনের আওতায় এনে শাস্তি ও বিচার করবো। এছাড়াও যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে মনে হয় তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজা মন্ডল পাহারা দেবে। তিনি আরো বলেন, আমি অবগত হয়েছি রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সোহাদ্র বিরাজ করছে। সামনে যে শারদীয় দূর্গাউৎসব সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের আশ্বস্ত করতে চাই আপনারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসব পালন করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.