আজ ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন পটকাজোড় এলাকায় একটি বাড়ির তিনতলা থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করে। জানা যায়, জাকির হোসেন রুবেল (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রুবেল ওই এলাকায় একাই ভাড়া থেকে আলম মার্কেট এলাকায় একটি প্যান্টের দোকানে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি এলাকায়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।