কোটালীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0

Photo-2গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় “পয়োবর্জ্যরে সুষ্ঠ ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই স্লোগানের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোটালীপাড়া, গোপালগঞ্জ এর উদ্যোগে এবং ব্র্যাক-ওয়াশ কর্মসূচী কোটালীপাড়া, গোপালগঞ্জ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ব্র্যাক-ওয়াশ কর্মসূচী ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক, আবু আব্দুল্লাহ।

উক্ত অনুষ্ঠানে সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন ব্র্যাক-ওয়াশ কর্মসূচী কোটালীপাড়ার মাঠ সংগঠক মোঃ নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, এরিয়া সমন্বয়কারী ইপিআরসি মোঃ আমজাদ হোসেন সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোটালীপাড়ার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ব্র্যাক- কোটালীপাড়ার সকল কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.