Saturday, August 15

কোতোয়ালী থানার পক্ষ হতে “আমার ফার্মেসি” সেবা চালু

0

চট্টগ্রামে করোনায় ব্যবহৃত ওষুধ নিয়ে ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে চালু হয়েছে ‘আমার ফার্মেসি’। হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায়ই ওষুধ পৌঁছে দিবেন স্বেচ্ছাসেবকরা। কোতোয়ালী থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জনাব এস এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার)।

উদ্বোধন শেষে জনাব এস এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, ‘নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশা করি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনায় স্বস্তি দেবে।’

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই ‘আমার ফার্মেসি’। এটা পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি হিসেবে কাজ করবে। হটলাইন ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলেই বাসাতেই চলে যাবে ওষুধ। ১৫ শতাংশ কম দামে এই ওষুধ সরবরাহ করা হবে। ভর্তুকির মাধ্যমে বর্ধিত টাকা সমন্বয় করা হবে।স্বেচ্ছাসেবক হিসেবে থেকে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্টান্ট গ্রুপ ‘ বিএম রাইডার্স’। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন।
ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

আমরা একটি হটলাইন নাম্বার চালু করেছি। নাম্বারটি হল-০১৮৭০ ৭০০ ৭০০। এই নাম্বারে ফোন করলে বাসাতেই পৌঁছে যাবে ওষুধ। তবে ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.