Tuesday, August 25

কোতোয়ালী থানায় ‘হ্যালো ওসি’

0

চট্টগ্রাম: কোতোয়ালী থানায় গতকাল ২৮ জানুয়ারি সিআরবি ফাঁড়ি এলাকার গোয়ালপাড়া শহীদ মিনার মোড়ে হ্যালো ওসি অনুষ্ঠিত। অনুষ্ঠানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নিজের কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ জন সেবাপ্রার্থী তাদের সমস্যার কথা হ্যালো ওসি বুথে অফিসার ইনচার্জের নিকট জানান এবং অফিসার

ইনচার্জ দ্রুত সমাধানের ব্যবস্থা নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্রেটেজিক কমিউনিকেশন এডভাইজার মাইক পার্কার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির, ডিপার্টমেন্ট অব জাস্টিস স্ট্রেটেজিক কমিউনিকেশন এসিস্ট্যান্ট শবনম মুনির, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ, অতিঃ উপ-পুলিশ কমিশনার প্রশাসন (দক্ষিণ) পংকজ বড়–য়া, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, এসআই (নিঃ) মো. কামাল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে মাইক পার্কার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম (বার) কে হ্যালো ওসি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান। তিনি সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শন দেন। তিনি ইভটিজিং বন্ধ এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন শাহ মো. অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।-বিজ্ঞপ্তি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.