আজ শনিবার ৩০ নভেম্বর কোতোয়ালী থানা প্রাঙ্গনে নভেম্বর/২০১৯ইং মাসের ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শাহ মোঃ আব্দুর রউফ অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, জনাব নোবেল চাকমা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম, জনাব মোঃ সেলিমুর রহমান, পিআই-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম, জনাব পুলক চাকমা, টিআই-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম, জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সিপিও অফিসার এসআই/সজল কান্তি দাশ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম, ১-১৫টি বীটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোতোয়ালী থানা এলাকার সেবা প্রাপ্তি ও ভুক্তভোগী প্রায় ৪০০ জন সাধারণ মানুষ।
মোঃ মনজুরুল আলম ভূঞাঁ, এসআই (নিঃ), কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর সঞ্চালনায় বিগত ৩ মাস থাকা হইতে সেবা প্রার্থীদের মধ্য হইতে কয়েকজন ব্যক্তি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বক্তব্য দেন। তাদের সমস্যা গুলো সমাধানের জন্য উর্দ্ধতন কর্মকর্তাগণ নির্দেশ প্রদান করেন। আবার অনেকে পুলিশের নিকট হইতে প্রাপ্ত সেবার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে সেবার মান আরো বৃদ্ধির জন্য উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় বীট অফিসার ও এলাকার জনগণের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।