Saturday, September 12

কোনো ধরনের গুজবে বিশ্বাস করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

0

কোনো ধরনের গুজবে কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের গুজব বিশ্বাস করবেন না। আগে নিজেরা যাচাই করুন, সত্যতা সম্মন্ধে নিশ্চিত হয়ে তারপরে যদি কিছু বলার থাকে আপনারা প্রতিবাদ করুন; সেখানে আমাদের কোনো কিছু নেই।
আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনকালী শিক্ষার্থীদের আমরা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তোমাদের সব দাবি মানা হবে। সবাইকে বললাম আন্দোলন করতে হবে না; তোমরা ঘরে ফিরে আস। ‘তারপরও আমরা দেখলাম, বিভিন্নভাবে যারা নাকি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্যর্থ হচ্ছিল, তারা এই বিভিন্নভাবে এদেরকে সামনে নিয়ে আসছিল। তারপর সবাই বুঝতে পেরেছিল যে এগুলো সবই মিথ্যাচার।’

ছাত্র আন্দোলনের মধ্যে অভিনেত্রী নওশাবার ফেইসবুক লাইভের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অভিনেতা কীভাবে অভিনয় করে বলেছিল যে চারজনকে মেরে ফেলা হয়েছে। আমরা তাকে সামনে এনে সে কেন সেটা করেছে সেটাও আমরা বলে দেওয়াতে পেরেছি।

তবে আবারও গুজব ছড়িয়ে জাতিকে যে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরাও ভুল করতে পারি, আমরা অনিচ্ছাকৃত অনেক কিছু করতে পারি। আপনারা যদি ভুল ধরিয়ে দেন, অবশ্যই আমরা সংশোধিত হব। সেখানে আমাদের কোনো রাখঢাক নাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতির প্রশ্নে সংসদ সদস্যদেরও ছাড় দেন না। দলের কেউ কোনো অন্যায় করলে সেজন্য তাকে শাস্তি পেতে হবে। সেখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, আর পথ হারাবে না কোনোদিন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরীকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের এই সম্মেলনের উদ্বোধীন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.