Saturday, August 22

কোনো শিক্ষক বিদ্যালয়ের বাহিরে  কোচিং করাতে পারবেন না-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

0

,কোনো শিক্ষক বিদ্যালয়ের বাহিরে  কোচিং করাতে পারবেন না। অনেক শিক্ষক আছেন বিদ্যালয়ে বসে শিক্ষার্থীদের না পড়িয়ে নিজস্ব বাসা-বাড়িতে বসে কোচিং করিয়ে থাকেন। আর তাদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এসব কাজ শিক্ষকদের করা যাবে না।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীরা আছে যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না, তাদেরকে বিদ্যালয়ে বসে বিনামূল্যে আলাদাভাবে পড়ালেখা করিয়ে এগিয়ে নিতে হবে। যাতে করে সে সব নিম্নবিত্ত শিক্ষার্থীরা সুশিক্ষার সুযোগ পায়।

তিনি বলেন, অনেকে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে গুজব ছড়িয়ে বিব্রতর পরিবেশ সৃষ্টি করে থাকেন। তাদের ওই সব লেখায় লাইক বা শেয়ার করা যাবে না।

ডা. দীপু মনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেমের কারণে বাংলাদেশে আজ বিশ্বের কাছে মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে। তার কারণে দেশে আজ কৃষি ও অর্থনীতি খাতসহ বিভিন্ন খাতে বিপ্লব ঘটেছে।

তিনি বলেন, আগামী বছর থেকে সব মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার ট্রেড চালু করা হবে। এরই মধ্যে এবছরই ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি বিষয়ক শিক্ষা দেয়া হচ্ছে। আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে একটি ট্রেডে কারিগরি শিক্ষার প্রাথমিক ধারণা পড়ানো হবে এবং নবম-দশম শ্রেণিতে দুটি ট্রেডের মধ্যে একটি বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা পড়তে হবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী কারিগরি শিক্ষা লাভ করতে পারবেন।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা, ডাসার থানার ওসি মোহাম্মদ ওহাব মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান সোহাগ চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আকন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.