Friday, August 21

‘ক্যান্সার সারভাইভার্স ফোরাম’এর স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

আজ ২৪ অক্টোবর, ২০১৯ সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী গার্লস হাই স্কুলএন্ড কলেজে ‘ক্যান্সার সারভাইভার্স ফোরাম’ এর উদ্যোগে “স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামুলক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। ‘ক্যান্সার সারভাইভার্স ফোরাম’ এর সভাপতি সাফিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯, ১০ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবিদা আজাদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক জনাব ডাঃ আলী আসগর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী গাল্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষ জনাব মোঃ ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষ জনাব শাহ্ মোহাম্মদ ইমরান এবং ক্যান্সার সারভাইভার্স ফোরামের সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন আওরঙ্গজেব (আঙ্গর)। অনুষ্ঠান স ালনা করেন ক্যান্সার সারভাইভার্স ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হাসেম খান।

বক্তারা ক্যান্সার প্রতিরোধে নিজে সচেতন হওয়া এবং পাশাপাশি অন্যকেসচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রাথমিক স্তরে ক্যান্সার শনাক্ত করতে পারলে আরোগ্যলাভ সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে প্রতি ১ (এক) মিলিয়ন মানুষের জন্য একটি ক্যান্সার চিকিৎসাকেন্দ্র থাকা প্রয়োজন। বাংলাদেশের ১৭০ মিলিয়ন মানুষের জন্য ১৭০ টি ক্যান্সার চিকিৎসাকেন্দ্র প্রয়োজন। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫টি ক্যান্সার চিকিৎসাকেন্দ্র বর্তমানে নাই। তাই আরো ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। রেজিষ্ট্রেশন করে আগামী ২৬-২৯ অক্টোবর ২০১৯ শেভরণ-এ বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং পরিক্ষা করার সুযোগ গ্রহন করার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.