Friday, September 11

ক্যাপ্টেন খানের ফার্স্ট লুকে যেমন শাকিব

0

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত শনিবার দুই গানের শুটিং শেষ হয়েছে। ৬ আগস্ট দুপুর একটার ফ্লাইটে শাকিব-বুবলী ব্যাংকক যান। শনিবার গানের শুটিং সম্পন্ন হয়েছে। এখন ঈদের এই ছবিটি আছে সেন্সরের অপেক্ষায়।

এরই মাঝে রবিবার রাতে প্রকাশিত হয়েছে ক্যাপ্টেন খানের প্রথম লুক। শাকিবকে এই পোস্টারে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তবে ক্যাপ্টেন খান নাম শুনপলে যেমন চোখের সামনে যে ভিজুয়ালাইজেশন আসে পোস্টারে সেটা নেই। বরঞ্চ কিছুটা কমেডি ধাঁচের ইঙ্গিত দেওয়া ফার্স্ট লুক এটা- এমনটাই বলছেন ভক্তরা। প্রথম পোস্টারে একেবারে বর্ণিল শাকিবকে খুঁজে পাওয়া গেল।

সম্প্রতি রাজধানীর এফডিসিতে ক্যাপ্টেন খান ছবির শুটিং শেষ হয়। এরপরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে শুটিংয়ের জন্য দেশের যাইরে যায় ছবির ইউনিট। সম্পাদনার কাজ সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা সেন্সর সনদের।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে দেখা যাবে শীর্ষনায়ক শাকিব খান ও বুবলিকে। এছাড়াও এ ছবিতে থাকছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.