Sunday, September 20

ক্ষমতায় গেলে বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়ী হলে দেশের বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে। ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমানবাহিনীকে সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

অ্যাকাডেমি যশোরের ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে বিমান বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে যশোরের বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
যশোর হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে ‘বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে তার আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এ সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে যশোরে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।
ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.