Wednesday, August 26

খোকসায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরণ অনুষ্ঠানে ডিসি আসলাম হোসেন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার

0

মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, বাই সাইকেল, সেলাই মেশিন ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলার সবুজ চত্বরে নির্বাহী অফিসার মাফ্ফারা তাসমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। সে সময় তিনি তার বক্তৃতায় বলেন বাংলাদেশ সরকার উন্নয়নের সরকার, বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার, এবং সবাইকে ডেঙ্গু মশা নিধনে আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছনতা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সুযোগ্য সহধর্মিনী, উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউর রহমান বদি সহ দপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারী সকল শ্রেণী-পেশার মানুষ ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.