Thursday, August 20

ক্ষুধার্ত হতদরিদ্র পরিবারের পাশে গাজীপুর জেলা ছাত্রলীগ

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস আতংকে পুরো বাংলাদেশ লক ডাউনে। খেটে খাওয়া গরীব অসহায় দরিদ্র মানুষগুলো এখনো সড়কে। তাদের ঘামে ভেজা টাকা দিয়ে চলে সংসারের যাবতীয় কেনাকাটা। মানুষ যখন ঘর থেকে বের হচ্ছে না, কলকারখানা যখন চলছে না, ঠিক এমন সময় হতদরিদ্ররা খুব বিপদে পড়ে গেছেন। দুবেলা-দুমুঠো খাবার খাবে সেই ব্যবস্থা নেই। এমন সময় সমাজের এই নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার জন্য খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার। ২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালাসহ কয়েকটি এলাকার রিকশাচালক, দিনমজুর খেটে খাওয়া ও কর্মহীন ১শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, পিয়াজ, আলু, তৈল, ডাল, লবণ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি আরোও জানান, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা ছাত্রলীগের একাধিক সদস্য এসময় সহযোগিতা করেন। হতে পারে ১০০ টি পরিবার খুব অল্প কিন্তু আমরা সবাই যদি আমাদের সবার জায়গা থেকে এভাবে এগিয়ে আসি তাহলে ১০০টি থেকে আমরা ১ লক্ষ পরিবারকে সাহায্য করতে পারব, হাসি ফুটাতে পারব এ মানুষ গুলোর মুখে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.