Monday, August 24

খাঁচায় বন্দি আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে সাব্বিরের বিয়ের দাওয়াত

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার বিকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সাব্বির রহমান ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। এর ব্যাখ্যায় সাব্বির প্রধানমন্ত্রীকে হেসে বলেন, ‘বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে।’
ইহসানুল করিম জানান, আমন্ত্রণপত্র গ্রহণকালে সাব্বিরের জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব জানান, সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।
এর আগে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় এই অলরাউন্ডারের আকদ অনুষ্ঠান। সাব্বিরের স্ত্রী অর্পা, যিনি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.