Tuesday, September 15

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৬

0

খাগড়াছড়ির সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধদের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত বিখাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাও রয়েছেন। তাৎক্ষণিকভাবে অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.