Wednesday, September 2

খাজা গরীবে নেওয়াজ (রহঃ) বার্ষিক ওরশ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত

0

চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম পিকআপ, মিনি ট্রাক, সি.এন.জি অটো টেম্পু মালিক চালক ঐক্য পরিষদের আয়োজনে কাজীর দেওরী পিকআপ স্ট্যান্ড চত্বরে ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে খাজা গরীবে নেওয়াজ (রহঃ) বার্ষিক ওরশ শরীফ ও ছেমা মাহ্ফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি ফেরদৌস জামান মুকুল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন মালিক গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী সাহাবুদ্দিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পণ্য পরিবহণ মালিক ফেডারেশন ও আইন শৃংখলা কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মান্নান , ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, রফিকুল ইসলাম রফিক ।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইউছুপ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহা আলম সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ জাহেদ সহ আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে তবারুক বিতরণ ও দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.