Monday, August 17

খাদ্য দ্রব্যে ভেজাল : জন জীবন বিপর্যায়

0

এম হামিদুর রহমান, রংপুর:  রংপুর জেলার বিভিন্ন উপজেলায় বর্তমানে কাঁচামালে ফরমালিন মেশানো সহ হোটেল রেস্তেরা গুলোতে খাদ্যদ্রব্যে অস্বাভাবিক ভাবে ভেজাল মেশানো নিত্য প্রজনীয় খাদ্য বিক্রি হচ্ছে।

জানাগেছে, রংপুর জেলার বিভিন্ন উপজেলার গ্রাম ও শহেরর বাজার গুলোতে দেখা গেছে ব্যাবসায়ীরা বিশেষ করে মাছে ফরমালিন আর শাক-সবজিতে টাটকা রাখার জন্য ওষুধ ব্যাবহার করে।সরেজমিনে ঘুরে তথ্য মিলে যে সাগর কলা সহ বিভিন্ন প্রকার কাঁচা কলাকে পাকিয়ে হলুদ করার জন্য এক প্রকার তরল পদার্থে ডুবানো হয়।এতে কিছুক্ষণের মধ্যে হলুদ রং ধারণ করে। ভেজাল মেশানো খদ্য খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে বলে জানাযায়।

রংপুর শহরের বাজার সহ গ্রমাঞ্চলের হাট বাজার নজরের হাট, লাহিড়ির হাট, কাশেম বাজার, শ্যামপুর বাজার, গোপলপুর,পদাগঞ্জ,মেলবাজার,পাইকেরের হাট,পালিচড়া, কলেজ বাজার, ধাপের হাট, এরশাদ মোড়, রানীপুকুর হাট বাজার ঘুরে প্রত্যেক জায়গায় একই অবস্থা দেখা গেছে। অসাধু ব্যাবসায়ীরা ভেজাল মেশানো পণ্য বিক্রি করে মোটা অংকের টাকা গুণছে। ইতোমধ্যে সরকার এই সমস্যা সমাধানে ব্যাবস্থা গ্রহণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাথাযথ গ্রহণ না করার কারণে ব্যবসায়ীরা গোপন ও প্রকাশ্যে এ কার্যক্রম অব্যহত রেখেছে।খাদ্যে ভেজাল মেশানোর কারণে খাদ্যদ্রব্য গ্রহণের উপর সাধারণ মানুষদের অনিহা সৃষ্টি হয়েছে। জনসাধারণের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করলে ভেজাল খদ্য হতে তাদের রক্ষা পাওয়া সম্ভব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.