Tuesday, July 28

খালার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী

0

খালার বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় আশুলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া (২৮) হবিগঞ্জের চুনারঘাট থানার বাড়িগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি ওই তরুণী পলাশবাড়ি ভাষানটেক এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে। একই বাসার প্রতিবেশি বখাটে রিপনের নজর পড়ে ওই তরুণীর উপর। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ওই তরুণীকে বাসায় একা পেয়ে বখাটে রিপন কৌশলে বাসার ভিতরে প্রবেশ করে। পরে ওই তরুণীকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা আশুলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া বখাটে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.