Saturday, August 22

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আর নেই

0

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে….রাজিউন)।

মৃত্যুকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার বয়স হয়েছিল ৬০ বছর। নরসিংদীতে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হতে পারে বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, ‘সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।’

আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৯ টায় তিনি ইন্তেকাল করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.