Tuesday, August 11

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা : আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে

0

বিএনপি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এরপর আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।তবে কী মতামত দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, সেই মতামত জানানো সমীচীন হবে না। কারণ সেটা গোপন বিষয়। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে। তারপর বলা সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল প্রোসেস হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান আনিসুল হক।এর আগে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) আনিসুল হক জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া সংক্রান্ত কোনো আইন ও নজির খুঁজে পাওয়া যায়নি। খুব শিগগিরই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তার আগে গত ১২ ডিসেম্বর আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে ‘অপেক্ষা’ করতে হবে। এর আগে গত ৫ ডিসেম্বর সংবাদ মাধ্যমকে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ১৭ নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন দেশের যে কোনো একটিতে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.