খালেদা জিয়ার মুক্তির জন্য দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতির আহবান জানান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র নি:শর্ত মুক্তি এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, আমরা আইনী লড়াই করবো, সঙ্গে সঙ্গে রাজপথেও থাকবো। আইনী লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের কোনো সীমাবদ্ধতা নাই। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।