Tuesday, September 1

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির প্রতিকী অনশন

0

মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রামে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। আজ শনিবার সকাল ১০টা থেকে নগরীর নূর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই অনশন কর্মসূচী শুরু হয়।
অনশন কর্মসূচি চলাকালে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
নগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনশন কর্মসূচীতে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন,সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
বক্তব্য রাখছেন মহিলা দল নেত্রী আখি সুলতানা।

এদিকে ৩ ঘন্টার প্রতিকী অনশন কর্মসূচি শেষ হয়েছে দুপুর একটায়। নেতাকর্মীদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গেন নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ আলী, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম আবুল ফয়েজ, এসকান্দর মির্জা, আর এইচ চৌধুরী শাহিন, আনোয়ার হোসেন রিপু, কামরুল ইসলাম সালাউদ্দিন লাতু প্রমু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.