Friday, August 21

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

0

কিকিউ মার্মা, বান্দরবান : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের জর্জ কোর্ট সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বিএনপি নেতা চ নু মং মার্মা, আবিদুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.