Sunday, September 6

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবান জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

0

কিকিউ মার্মা, বান্দরবান : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের জর্জ কোর্ট সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজা বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের সকল মানুষজন চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবাসের বন্ধি রেখে, দলকে দূর্বল করে বিএনপি’র পতন ঘটাতে। কিন্তু প্রতিটা জেলার একজন ও বিএনপি’র কর্মী বেঁচে থাকা অবস্থায় তা কখনো হবে না।
তিনি আরও বলেন, দেশের জন্য এবং নিজের দলের বিএনপিকে অস্তিত্ব রক্ষা করার জন্য দরকার হলে নিজের জীবন দিতে প্রস্তুত আছে প্রত্যেকটা কর্মী। দলের প্রতিটা মানুষ আজও বিশ্বাস করে যে দেশনেত্রী খালেদা জিয়া খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পেয়ে আবার দেশ গড়ার কাজ হাতে নিবে।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যা মা চিং, বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল এবং বিএনপি নেতা চ নু মং মারমা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.