খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

0

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে  রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি  ।

শুক্রবার সকাল ৯টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কামাল আতাতুর্ক রোড থেকে শুরু হয়ে কাকলী মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিলে অংশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.