Wednesday, September 9

খাশোগির মৃত্যুর ঘটনায় আগের দেওয়া বক্তব্য থেকে সরে এসেছে সৌদি

0

সাংবাদিক জামাল খাশোগিকে নিরাপত্তা কর্মকর্তারা খুন করেছে বলে দাবি করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। রবিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি দাবি করে বলেছেন, এটা ছিল ‘ভয়ঙ্কর ভুল’। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে খাশোগির মৃত্যুর ঘটনায় আগের দেওয়া বক্তব্য থেকে ফের সরে এসেছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগের এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, জামাল খাশোগি সৌদি কনস্যুলেটে ঢোকার পরপরই সেখানে উপস্থিত সৌদি কর্মকর্তাদের সাথে তার হাতাহাতি শুরু হয়। সে সময় কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে মারামরির ঘটনায় খাশোগি নিহত হয়েছেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেট থেকে খাশোগি নিখোঁজ হয়। ঘটনার পর প্রথম দিকে সৌদি সরকার দাবি করে আসছিল, তিনি কনস্যুলেট থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গেছেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তার বর্ণনা অনুযায়ী, যে ১৫ সদস্যের দল সৌদি আরব থেকে গিয়েছিল, তারা জামাল খাশোগিকে ওষুধ দিয়ে অচেতন করে অপহরণের হুমকি দেয়। কিন্তু খাশোগি তাতে বাধা দিলে তখন তাকে জাপট ধরলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এরপর এই সৌদি দলের একজন সদস্য জামাল খাশোগির কাপড় খুলে তা পরেন এবং কনস্যুলেট থেকে বেরিয়ে যাওয়ার ভান করেন যেন মনে হয় জামাল খাসোগজি আসলেই বেরিয়ে গেছেন।

উল্লেখ্য, এ নিয়ে জামাল খাশোগির ঘটনা সম্পর্কে সৌদি ভাষ্য বেশ কয়েকবার পরিবর্তিত হলো। সৌদি আরব প্রথমে জোর গলায় এই খবর অস্বীকার করেছিল যে কনস্যুলেটের ভেতর থেকে জামাল খাশোগি নিখোঁজ হয়েছেন। তারা দাবি করেছিলেন, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান। ঘটনার বেশ কয়েকদিন পর সৌদি আরব স্বীকার করে যে, জামাল খাশোগি কনস্যুলেটের ভেতরেই মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.