খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শরিফ আহমেদ সাগর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি।

এ ব্যাপারে শরিফের স্বজন বাপ্পা জানান, দুর্ঘটনার পর একজন রিকশাচালক শরিফ আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ বিয়ষটি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.