Thursday, August 20

খুলনায় অসুস্থ আরও এক পাটকল শ্রমিকের মৃত্যু

0

খুলনার প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব (৫৫) মারা গেছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সোহরাব প্লাটিনাম জুবিলি জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক ছিলেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন, সোহরাব অনশনকালে অসুস্থ হয়ে মিলগেটের পার্শ্ববর্তী মনিষা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এর পর সুস্থ হয়ে শনিবার মিলে কাজে যোগ দেন। নিউজপ্রিন্ট মিলগেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে ভোর সাড়ে ৬টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

এর আগে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিন ১২ ডিসেম্বর সন্ধ্যায় শ্রমিক আবদুস সাত্তার মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.