Saturday, August 29

খুলনায় ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

0

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুস সামাদ।রোববার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ ব্র্যাক ব্যাংকের গোপালগঞ্জ শাখার কর্মকর্তা। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ওসি রত্নেশ্বর মণ্ডল জানান, ওই ব্যাংক কর্মকর্তা সকালে মোটরসাইকেলে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। নিজখামার এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.